সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে আ.লীগের সম্মেলন সফল করতে প্রস্তুতি মূলক সফর

  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৯১১ বার দেখা হয়েছে।

মো. জসিউর রহমান (লুকন) নাগরপুর : নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন আওয়ামী লীগের সন্মেলন সফল করতে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে আওয়ামী লীগের সাংগঠনিক সফর ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ধুবড়িয়া, ভাদ্রা, বেকড়া, মামুদনগর, মোকনা, পাকুটিয়া ইউনিয়ন এর ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় এবং সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম-এর সভাপতিত্বে বক্তারা বলেন, দেশ চলে সংবিধান অনুযায়ী আর আমাদের দল চলে দলের সাংগঠনিক নিয়মে।

তাই সাংগঠনিক নিয়ম এর বাইরে যাওয়ার কারোই সুযোগ নেই। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ এবং সাংগঠনিক আদেশ অবমাননা করা আমাদের কারোই কাম্য নয়।

অনুপ্রবেশ কারী হাইব্রিড লোকদের চিহ্নিত করে তাদের দলে অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা দলের সাংবিধানিক গঠনতন্ত্র আপনাদের হাতে তুলে দিয়েছি এবং গঠনতন্ত্র অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার আহবান জানাচ্ছি।

আমারা উপজেলা আওয়ামী লীগ আশাবাদী যে, আপনারা যারা দলকে ভালোবাসেন তাঁর আবশ্যই তা অনুসরণ করবেন।

পাশাপাশি আগামী আগামী ২৫ নভেম্বর ওয়ার্ড এবং ১০ ডিসেম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সন্মেলন সফল করবেন।

সাংগঠনিক সফরে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য এ সব কথা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী এবং সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি,সহ সাধারন সম্পাদক নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল, প্রচার সম্পাদক মোঃ খালিদ হোসেন,

আওয়ামী লীগ নেতা ও সাবেক ভিপি জহিরুল ইসলাম, আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক, লিটন, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী, নাগরপুর সরকারী কলেজের ভিপি আল মামুন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme