সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ইউপি উপ-নির্বাচনের ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ১০০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: আগামী ২৫ জুলাই আসন্ন ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। নাগরপুর সদরসহ ৩টি ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হইবে। আজ রোববার মনোনয়ন পত্র জমার শেষ দিন ছিল। রোববার সকালে উপজেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে মো.আব্দুল বাতেন কাছে স্ব-স্ব ইউনিয়নের প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন।

নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের জন্য চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম কামরুজ্জামান মনি, স্বতন্ত্র মো.রফিজ উদ্দিন, মোহাম্মদ ফরহাদ হোসেন, মো.আ.মাজীদ, মো.আবুল কালাম মনজুর মোর্শেদ, মো.ময়নাল মিয়া, মোহাম্মদ বুলবুল মিয়া, হামিদুল ইসলাম ও ওয়ালি ।

গয়হাটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের জন্য ২ জন প্রার্থী হলেন, মুনমুন, মোছা: সাফিয়া ইউসুফ । মোকনা ইউনিয়ন পরিষদের সাধারন সদস্যর ৩ জন প্রার্থী হলেন, সামছুল আলম, মো. মাজেদুল ইসলাম, মো. ফুল চান মিয়া মনোনয়ন পত্র জমা দেন। প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে নিজ নিজ সমর্থক নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছে।
রিটার্নিং অফিসার আব্দুল বাতেন বলেন, ২৫ জুলাই নাগরপুর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের জন্য ৯ জন চেয়ারম্যান ২ জন সংরক্ষিত মহিলা ও ৩ জন সারাধন সদস্য পদের জন্য মোট ১৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি আরো বলেন নির্বাচনী তফসিল ঘোষনার পর পরই আমরা সকল প্রকার প্রস্তুতি গ্রহন করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme