নাগরপুরে ইয়াবাসহ আটক এক

  • আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে ১০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিন দোয়াজানী (চৌরাস্তা) নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মুন্না (২৪) সলিমাবাদ ইউনিয়নের মিন্টু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায় মুন্না দীর্ঘ দিন ধরে নাগরপুর উপজেলা সহ পার্শ্ববর্তী চৌহালী ও দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় একক ভাবে প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়াবা বিক্রি করার সময় তাকে হাতে নাতে আটক করতে পারলেও ক্রেতা পালিয়ে যায়। এসময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরে মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাদঁ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme