সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ২১৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে ১৫০ পিছ ইয়াবাসহ শিউলী বেগম (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার নাগরপুর থানা পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার মোকনা ইউনিয়নের মানড়া মধ্যপাড়া পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোছাঃ শিউলী বেগম (২৮) ঢাকা জেলার ধামরাই উপজেলার বড়জেটাইল গ্রামের মো. আমির হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুর থানার উপ-পরিদর্শক এস আই মোহাম্মদ মামুন মৃধা তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলার মোকনা ইউনিয়নের মানড়া মধ্যপাড়া পাকা রাস্তার উপর থেকে সন্দেহজনক গতিবিধির জন্য শিউলী কে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ১৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮,৩৬(১) এর ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই নূর মোহম্মদ জানান, শিউলী বেগম আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। মঙ্গলবার সকালে তাকে কোর্টের মাধ্যমে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme