সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ‘উন্নয়ন ভাবনা’ বিষয়ক মত বিনিময় সভা

  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৭০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে ‘আমার গ্রাম,আমার শহর উন্নয়ন ভাবনা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মূলত টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তথা নাগরপুর-দেলদুয়ারকে ইশতেহারের আলোকে ঢেলে সাজাতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করেছেন।

তিনি নাগরপুর-দেলদুয়ারকে উন্নয়নের মহাসড়কে যুক্ত করতে জনগণের সরাসরি অংশগ্রহন নিশ্চিত করতে চাচ্ছেন।শনিবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক মন্ডলী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আহসানুল ইসলাম টিটু উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, গ্রামকে শহরে রুপান্তরিত করতে হলে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে।

কারন জনগণের সম্পৃক্ততা ছাড়া সরকারের একার পক্ষে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। গ্রামের কোন জায়গায় কোন কাজটা করলে সে গ্রামের উন্নয়ন হবে তা আপনাদের চেয়ে ভালো আর কেউ বলতে পারবে না। তাই আপনারা সরকারকে সহযোগীতা করুন যাতে নাগরপুর-দেলদুয়ারের সঠিক উন্নয়নে সরকার ভূমিকা রাখতে পারে।

তিনি এ সময় উপস্থিত সকলের মাঝে ‘আমার গ্রাম,আমার শহর উন্নয়ন ভাবনা’ বিষয়ক ফরম তুলে দেন। যে ফরমের মাধ্যমে প্রত্যেকে তার নিজস্ব ভাবনা মতামত তুলে ধরতে পারেন। এছাড়া তিনি উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে সরাসরি মতামত নেন।

এসময় মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, নাগরপুর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো.আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme