সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুর উপজেলা প্রশাসনের সাথে এমপির মতবিনিময়

  • আপডেট : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৫৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : বর্তমান সরকার গঠনের ২য় বর্ষপূর্তি ও গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের সাথে উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

১৩ জানুয়ারি বুধবার সকালে উপজেলার সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন. উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান , নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় কালে সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেন, বর্তমান সরকারের হাত ধরে দেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোলমডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। নাগরপুরের উন্নয়নের লক্ষে আমাদের সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইতি মধ্যে আমরা বয়স্ক ও বিধবা ভাতা একশত ভাগ নিশ্চিত করতে পেরেছি। তিনি আরো বলেন, উপজেলার ১২টি ইউনিয়নে রাস্তাঘাট, ব্রীজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দির সহ সকল ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত আছে। সেই সাথে তিনি চলমান কাজ সমুহ দ্রুত শেষ করার জন্য প্রশাসনের প্রতি আহব্বান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme