সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে এক প্রবাসীর স্ত্রীকে যৌন নিপীড়ন করেছে ঔষধ ব্যবসায়ী

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৮৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর বাজারের ঔষধ ব্যবসায়ী কাজী আরিফ মেডিকেল হলের মালিক মোঃ আরিফের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। উপজেলার কলিয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে।

বুধবার (২ ডিসেম্বর) স্থানীয় এক প্রবাসীর স্ত্রী তার বিরুদ্ধে থানায় এক লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, আরিফ দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছে। রাজি না হওয়ায় অভিযুক্ত আরিফ সুযোগ খুঁজতে থাকে।গত ২৯ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার সময় বাবু মাষ্টারের বাড়ির গলিতে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ঐ মহিলাকে জড়িয়ে ধরে ও বোরকা টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলে।

পরে তিনি নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. বাহালুল খান বাহার জানান, কাজী আরিফ মেডিকেল হলের মালিক মোঃ আরিফের বিরোদ্ধে যৌন নিপীড়নের একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme