সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে কওমী মাদ্রাসায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৮৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৯টি কওমী ও হাফেজিয়া মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের ১ লাখ ৫ হাজার টাকার চেক মাদ্রাসার প্রধানগণের হাতে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে এ চেক হস্তান্তর করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

অনুদানের চেক হাতে পেয়ে এক প্রতিক্রিয়ায় উপজেলার রাথুরা দারুল ইসলাম কওমী মাদ্রাসার মুহতামিম মুফতি হারুন অর রশিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন ইতিপূর্বে দেশের কোনও সরকার কওমী মাদ্রাসার শিক্ষার্থী বা মাদ্রাসায় অনুদান প্রদান করেননি।প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মাদ্রাসাগুলোর দাওরা হাদিসের সনদকে স্বীকৃতি প্রদান করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক ইব্রাহিম খানসহ উপজেলার ৯টি কওমী ও হাফেজিয়া মাদ্রাসার প্রধানগণ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme