সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক স্প্রে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ১৩২৯ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: সারাদেশের ন্যায় নাগরপুরে উপজেলা প্রশাসন করোনা প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহন করেছেন। প্রশাসনের পাশাাপাশি উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে স্ব স্ব উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।

কেউ কেউ মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার বিতরন অথবা কেউ জীবানুনাশক ওষুধ ছিটানোর কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গেছে। তেমনি ভাবে উপজেলা ছাত্রলীগ নেতা ও নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আল মামুন নাগরপুর উপজেলা বাসীর মধ্যে মাস্ক বিতরন ও শহরের গুরুত্বপূর্ন স্থানে জীবানুনাশক ওষুধ ছিটানোর কাজ হাতে নিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন ষ্ট্যান্ডে সিএনজি ইজিবাইক অটো রিক্সা ও ভাড়ি যানবাহনে এ জীবানুনাশক ওষুধ স্প্রে করা হয়। তার এ উদ্যোগকে যাত্রী ও গাড়ির চালকরা সাধুবাদ জানিয়েছে।

ছাত্রলীগ নেতা ও সাবেক ভিপি আল মামুন জানান, সারা বিশ্বে এখন করোনা ভাইরাস মহামারি আকার ধারন করেছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এবং সকল মানুষকে সচেতন করতে এ কর্মসূচি হাতে নিয়েছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme