সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে কুদরত আলীর উপর সন্ত্রাসী হামলা

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ১৮৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : উপজেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে নাগরপুরে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন।

সরকার দলীয় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আবদুস ছামাদ দুলালের সর্মথকরা এ হামলা চালিয়েছে বলে তিনি জানান।

শনিবার সন্ধ্যায় সদর বাজারের (টিনপট্রি) নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল বের করে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, নৌকার প্রার্থীকে বিজয়ের লক্ষে পাকুটিয়া ও মামুদনগর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত কর্মী সভা শেষ করে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলীর মোটর সাইকেল যোগে একটি মিছিল নিয়ে নাগরপুর সদর বাজার টিনপট্রি পৌছা মাত্র প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আবদুস ছামাদ দুলালের সর্মথক ও সন্ত্রাসীরা হামলা করে ঘটনার স্থান থেকে দ্রুত পালিয়ে যায় ।

তাৎক্ষনিক বাজারের আশ পাশে আতংক ছড়িয়ে পরে। এ ঘটনায় প্রতিবাদ মিছিল বের করে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এ ব্যাপারে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যারা আমার উপর হামলা করেছে তাদের বিরুদ্বে আমি আইনের মাধ্যমে ব্যবস্থা নিব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme