সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৯৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: “শিক্ষা মানেই জীবন, উন্নত শিক্ষা মানেই উন্নত জীবন” এ স্লোগানে নাগরপুরে জে এস সি ও জে ডি সি পরীক্ষায় কৃতকার্য ২৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নাগরপুর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র নাথ পোদ্দারের পচিালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম সহ উপজেলার বিভিন্নস্তরের বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।

শেষে গত জে এস সি ও জে ডি সি পরীক্ষায় ভালো ফলাফল কারী সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme