সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে কৃষকদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৮৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,নাগরপুর : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা কৃষকদলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৪ জুন) সকালে উপজেলা  বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নাগরপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদ হাসান জাহিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,মোঃ হাবিবুর রহমান হবি।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সহ-সভাপতি লিয়াকত হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমেদ শিশির, যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মোল্লা দিপন, ধুবড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শামীম চৌধুরী বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মোঃ শহীদুর রহমান মনির প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষকদলের নেতাকর্মীরা, যারা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, নাগরপুর উপজেলা কৃষকদলের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি মাসব্যাপী ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটি ইউনিয়নে পরিচালিত হবে, যেখানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme