সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রাণ গেল কিশোরের

  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ১৪০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে ক্রিকেট খেলতে গিয়ে প্রান গেল সাইম রবিন (১৫) নামের এক কিশোরের। সে উপজেলার ভাড়রা ইউনিয়নের শাখাইল পূর্বপাড়া গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রহমানের ছেলে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শাখাইল পূর্বপাড়া আব্দুল হাইয়ের মাঠে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে স্থানীয় ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্র সাইম রবিন এলাকার বন্ধুদের নিয়ে বাড়ির পাশের আব্দুল হাইয়ের মাঠে ক্রিকেট খেলতে যায়।

খেলা শুরুর আগে অনুশীলন করার এক পর্যায়ে একই গ্রামের শামসুল হকের ছেলে আসাদের (১৫) হাতে থাকা ক্রিকেট ব্যাট হাতল থেকে ছুটে সাইম রবিনের ঘাড়ে আঘাত লাগে। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়লে সতীর্থ খেলোয়াড়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, প্রতিদিনের ন্যায় সাইম তার বন্ধুদের নিয়ে ক্রিকেট খেরতে যায়।অনুশীলনের সময় অপর খেলোয়াড় আসাদ ব্যাট চালালে হাত থেকে ব্যাটের সামনের অংশ হাতল থেকে ছুটে সাইমের ঘাড়ে লেগে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme