সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭৬৪ বার দেখা হয়েছে।
oppo_2

প্রতিদিন প্রদিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে খরিপ-১ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা।
উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি এম এ ছালাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, উপজেলা শ্রমিক দল সিনিয়র সভাপতি মোঃ আলতাফ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মোমিন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান হাবিব এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১,০৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৩৫০ জন পাট চাষিকে ১ কেজি বীজ ও ১০ কেজি সার, ৪০০ জন তিল চাষিকে ১ কেজি বীজ ও ১৫ কেজি সার এবং ৩০০ জন উফশী আউশ ধান চাষিকে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। সময়মতো সরকারি এই প্রণোদনা পেয়ে কৃষকদের মাঝে সন্তুষ্টি প্রকাশ পায় এবং তারা আশা প্রকাশ করেন, এ সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme