সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ক্ষেতমজুর সমিতির সম্মেলন

  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: ক্ষেতমজুরসহ গ্রামীণ দরিদ্র মানুষদের মানুষের মতো বেঁচে থাকার দাবি আদায়ের লক্ষ্যে নাগরপুর বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে নাগরপুর সরকারি যদুনাথ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাগরপুর উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ এ সম্মেলনের উদ্বোধন করেন ।

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য মোতালেব হোসেন, সিপিবি জেলা কমিটির সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান মতি, ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটি সদস্য আব্দুর রউফ, সিপিবি নাগরপুর উপজেলা কমিটির সভাপতি খোরশেদুন নাহার ভূঁইয়া, ক্ষেতমজুর সমিতি নাগরপুর উপজেলা কমিটির সদস্য রিক্তা রাণী সেন, সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক বাহাদুর মিয়া প্রমুখ।

এ সময় নাগরপুর উপজেলার সিপিবি সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে মোঃ শাহজাহান মিয়াকে সভাপতি ও মোঃ বাহাদুর মিয়াকে সাধারন সম্পাদক করে নাগরপুর উপজেলা ক্ষেতমজুর সমিতি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme