সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে গ্রীষ্মকালীন ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে ৪৮ তম বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী যদুনাথ ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় আরো উপস্থিত ছিলেন

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান মিয়া প্রমূখ।

খেলায় উপজেলার এস টি আই উচ্চ বিদ্যালয় ট্রাইব্রেকারে ৭-৬ গোলে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা নির্ধারিত সময় গোল শূণ্য ড্র থাকায় ট্রাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়।পরে ফুটবল খেলার বিজয়ী সহ গ্রীষ্মকালীন অন্যান্য খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme