সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে চার মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ১০৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮০ পিছ ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৬ জুলাই ) দিবাগত রাতে উপজেলার দপ্তিয়র ও দুয়াজানীতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, সদর ইউনিয়নের দুয়াজানী গ্রামের মৃত ইমান আলীর ছেলে বাহারুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মুন্নাফ আলী, নজের আলীর ছেলে মুক্তার হোসেন, আরশেদ আলীর ছেলে আনোয়ার হোসেন।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে বিজ্ঞ টাংগাইল জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নাগরপুর থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে নাগরপুর থানার উপপরিদর্শক মামুন মৃধা ও এএসআই রাসেল খান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার দুয়াজানীতে অভিযান চালিয়ে দুয়াজানী কবরস্থানের পাশ থেকে ২৫ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাহারুলকে আটক করে।

অপরদিকে এসআই আলমগীর ও এএসআই ফারুক সঙ্গীয় ফোর্স সহ উপজেলার দপ্তিয়রে অভিযান চালিয়ে নিশ্চিন্তপুর রাস্তার পাশ থেকে ইয়াবা বিক্রির সময় ৫৫ পিছ ইয়াবাসহ হাতে নাতে মুন্নাফ, মুক্তার ও আনোয়ারকে আটক করে।

এ বিষয়ে নাগরপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল সাংবাদিকদের বলেন, আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন স্পটে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুয়াজানী ও দপ্তিয়র এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিছ ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় নাগরপুর থানা পুলিশ।

উল্লেখ্য, এর পূবের্ টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর) ডিবি গোপন সংবাদের ভিত্তিত্বে নাগরপুর উপজেলার মীরনগর এলাকা মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়।এসময় ৫০ পিস ইয়াবা উদ্ধার সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাবিব আল নোমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ হারুন অর রশিদ, (এএসআই) মোঃ ফারুক হোসেন, (এএসআই) মোঃ রতন হোসেন,

ও কন্সট্রেবল মোঃ সোহাগ হোসেন, কন্সট্রেবল মোঃ সোহাগ চৌধুরী মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য = ১৫,০০০/-টাকা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme