সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৬৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নানা আয়োজনে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল।
বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে উপজেলা বিএনপির অফিস থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনন্দ র‌্যালী বের হয়ে সদর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন। এসময় র‌্যালী টির নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শাজাহান সাজু ও সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি’র আতিকুর রহমান আতিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দীন, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল মামুন, সাদিকুর রহমান সাদিক সহ বিএনপি’র, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme