সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: “অভিগম্য আগামীর পথে” এই প্রতিপাদ্য বিষকে সামনে রেখে নাগরপুরে ২৮ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সৌরভ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর , যুব উন্নয়ন কর্মকর্তা মো.মাহাবুর রহমান, সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিবন্ধী ও অভিভাবক সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme