সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা

  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৪১০ বার দেখা হয়েছে।

মতিউর রহমান নজরুল, নাগরপুর: টাঙ্গাইলের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার নাগরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সংবাদকর্মী, শিক্ষার্থীসহ সকল পেশার মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার ভুমি মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনর্চাজ মো. সাজ্জাদ হোসেন প্রমুখ। আলোচনা শেষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাসহ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের আবাসন ভবন (আনসার সেড) নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ২০২২-২০২৩ চক্রে উপকারভোগীদের মাঝে ভিডাব্লিউবি কার্ড বিতরণ করেন।

পরে শিক্ষা সমাবেশে যোগদান ও উপজেলা ভূমি অফিস নাগরপুর এর রের্কডরুম বর্ধিতকরণ ও সুসজ্জিতকরণ কাজের শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme