সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে জ্বালানি সংকট, বিক্রিতে কড়াকড়ি

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদন, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জ্বালানি তেলের সাময়িক সংকট দেখা দিয়েছে। ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সংকট মোকাবিলা ও সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমাতে জ্বালানি তেল বিক্রিতে কঠোর বিধি নিষেধ আরোপের পাশাপাশি মাঠে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, তেল বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলার প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিদিন তেলের মজুত ও বিক্রয় সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে এবং অনিয়ম রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন তিনটি নির্দেশনা জারি করেছে। এর মধ্যে রয়েছে— খোলা পাত্রে (বোতল, ড্রাম বা কন্টেইনার) তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, মোটরসাইকেলে তেল নেওয়ার ক্ষেত্রে চালকদের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন বাধ্যতামূলক এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রাম ট্রাকে আপাতত তেল সরবরাহ বন্ধ রাখা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, ডিপো থেকে সরবরাহ কম থাকায় এই সাময়িক সংকট তৈরি হয়েছে। কোনো ফিলিং স্টেশন কৃত্রিম সংকট সৃষ্টি করলে বা অনিয়মে জড়িত থাকলে প্রমাণসহ প্রশাসনকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

ফিলিং স্টেশনে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা চোখে পড়লে তথ্য-প্রমাণসহ হোয়াটসঅ্যাপ বা মোবাইল মেসেজের মাধ্যমে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্যও নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme