সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ট্রাক মটরসাইকেল সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৬৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুরঃ টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) সকাল দিকে বাড়ী থেকে কলেজে যাওয়ার উদ্দ্যেশে বের হয়। উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর শেখ হাসিনা সেতুর উপর এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার শুনশি গ্রামের ওমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) এবং পারবাইজোড়া গ্রামের আদম আলীর ছেলে মাসুম আলী (১৯)। নিহতরা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কালু শাহ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন জানান, ঘনকুয়াশার কারণে শেখ হাসিনা সেতুর উপর ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই জন আরোহীর নিহত হন।তিনি আরো জানান, ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধারসহ ট্রাক জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়াশেষে স্বজনদের কাছে মরদেহ প্রেরণ করা হবে।

 

 

 

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme