সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে দুর্গোৎসবে পূজা মন্ডপে ১২ হাজার মাস্ক বিতরণ

  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৫৮৬ বার দেখা হয়েছে।
sdr

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর :স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা পালনের জন্য টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি পূজা মন্ডপে মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান শনিবার সকালে ১২৩টি পূজামন্ডবের জন্য ১২ হাজার মাস্ক উপজেলা পূজা উদযাপন কমিটির হাতে তুলে দেন। পরে তিনি বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

সনাতন ধর্মমতে এ বারে মা আসছেন দোলায় চড়ে। এতে দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে। ফিরবেন হাতিতে। তাতে সুখশান্তি ফিরবে। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।

করোনার কারণে সাত্ত্বিক পূজার মধ্যেই দুর্গাপূজা সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয় পুজা উদযাপন কমিটি। সন্ধ্যারতির পর মন্দির বন্ধ করার বার্তা দেওয়া হয়েছে সারা দেশে। সবটাই করা হচ্ছে করোনার প্রাদুর্ভাব থেকে নিজেদের রক্ষার জন্য।

প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে নানাবিধ পদক্ষেপ।
মাস্ক বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশের মানুষ এই মন্ত্রেই দীক্ষিত। আমরা এতে বিশ্বাস করি। তাই বাংলাদেশে শারদীয় দুর্গোৎসব পালিত হয় সর্বজনীন উৎসব হিসেবে। এই উৎসবে হিন্দু, মুসলিমসহ সকল ধর্মের মানুষরাই যোগদান করে থাকেন। তিনি স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পুজোয় যোগ দিতে অনুরোধ জানান। তিনি এ-ও জানালেন, করোনা সত্তে¡ও অনেক ভক্ত মন্দিরে আসবেন। তাঁরা যাতে মাস্ক পরে দেবী দূর্গাকে দর্শন করতে পারেন, তার জন্য প্রশাসনের তরফ থেকে এ মাস্ক বিতরণ করা হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী, ইউআরসি ইন্সট্রাক্টর হারুন অর রশিদ, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক ল²ীকান্ত সাহা, যুগ্ম আহবায়ক শম্ভুনাথ সাহা, নীরেন্দ্র নাথ পোদ্দার প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme