সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে দূর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা

  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৬৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর ঃ টাঙ্গাইলের নাগরপুরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২০ উদযাপন উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ূন কবীর, ছামিনা বেগম শিপ্রা, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, জেলা আওয়ামী লীগের সদস্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা দাউদুল ইসলাম দাউদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ল²ীকান্ত সাহা, যুগ্ম আহবায়ক শম্ভুনাথ সাহা সহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সূশীল সমাজের নেতারা। এবার উপজেলায় মোট ১১৯ টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজায় সার্বিক নিরাপত্তা সহ সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন উপজেলা প্রশাসন।
সভায় এবারের পূজায় সরকারের দেওয়া নির্দেশনাবলী মেনে চলার জন্য সকলের প্রতি আহŸান জানানো হয়। এছাড়াও বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য সেবা সহ আনসার ভিডিবি সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme