সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে দ্বিতীয় দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭১৭ বার দেখা হয়েছে।
tangail-pratin

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে মঙ্গলবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করে উপজেলা পরিষদ চত্বরে । বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তারা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে।

কর্মবিরতি চলাকালে বক্তব্য প্রদান করেন নাগরপুর ইউএনও অফিসের গোপনীয় সহকারী (সিএ) মো: মনিরুজ্জামান, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী প্রদীপ কুমার সূত্রধর প্রমুখ। তাদের দাবি, সচিবালয়ের ন্যায় পদ-পদবি। এদিকে উপজেলার গুরুত্বপূর্ণ দুই অফিসের কর্মচারীরা কর্মবিরতি শুরু করায় সেবাপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme