সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ইউএনওর অভিযান

  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫৯৯ বার দেখা হয়েছে।

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত-ই-জাহান ।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি রাখা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিশেষ করে চাউল, ডাউল, আলু , পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নাগরপুুুুুুর কাঁচা বাজার পরিদর্শন করেন। অভিযানের সময় পাইকারী আলু ব্যবসায়ীদেরকে প্রতিদিনের মূল চালান কপি সাথে রাখার জন্য নির্দেশ দেন। আলু সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য গুদামে মজুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুত করা যাবে না বলে তিনি সতর্ক করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান এ সময় বলেন, জনসাধারনের কাছ থেকে বিগত কিছু দিন ধরে দ্রব্য দাম বেশী নেওয়া হচ্ছে এমন অভিযোগের কারনে নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। তবে বাজার পরির্দশন করে বুঝায় যে, নাগরপুর বাজার অনেকটাই স্থিতিশীল আছে বলে মনে হলো । আমাদের এ অভিযান অব্যহত থাকবে । এ সময় নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ, এসআই মো. ছায়েদুর রহমান ও উপজেলা নিবার্হী অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme