সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে নির্বাচনী সহিংসতায় আহত ব্যাক্তির মৃত্যু।। বিচারের দাবিতে বিক্ষোভ

  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ১৮৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত মো. আওয়াল শেখ (৫০) নামক ব্যক্তি ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

নিহত আওয়াল শেখ উপজেলার দপ্তিয়র ইউনিয়নের খাষ ভূগোলহাট গ্রামের মৃত শরবেশ আলীর ছেলে।

গত ৩১ মার্চ রোববার নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় তিনি গুরুত্ব আহত হয়। মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হওয়ায় এনাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

মরদেহ শুক্রবার বিকেলে গ্রামের বাড়ীতে পৌছলে সেখানে শোকের ছায়া নেমে পরে।স্বজনদের আহাজারিতে সেখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

এদিকে এঘটনায় দোষিদের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পরে হাজার হাজার জনতা। পরে স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ঘটনাস্থলে পৌছে দায়ী ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

বিকেলে সাড়ে পাচঁটায় খাষ ভূগোলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

উল্লেখ্যঃ গত ৩১ মার্চ রোববার নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে খাষ ভূগোলহাট কেন্দ্রে ভোট গ্রহন শেষে মৃতের ভাই আব্দুল বাকীর সাথে প্রতিপক্ষ শাহিনুর জকিমুদ্দিন রনি লাল মিয়ার সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৪ জন গুরুতর আহত হয়। আহতরা হচ্ছে আল আমিন (২১), আব্দুল আওয়াল শেখ (৫০), জাহিদুল ইসলাম (২৮), মো. আলমগীর হোসেন (৩৫) এদের মধ্যে আব্দুল আওয়াল শেখ মারা যান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme