সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে নোয়াই নদী অবৈধ দখল উচ্ছেদ অভিযান

  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৬৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের “৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী/ খাল জলাশয় পূনঃখনন (১ম পর্যায়) ” শীর্ষক প্রকল্পের আওতায় নাগরপুর উপজেলার নোয়াই নদীতে অবৈধ দখল মুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ মোস্তাদী কাদেরীর দিকনির্দেশনায় উপজেলা প্রশাসন , ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ অভিযান পরিচলানা করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর উপ-বিভগীয় প্রকৌশলী, টাঙ্গাইল পওর উপবিভাগ-২ বাপাউবো টাঙ্গাইল মো. ইমাদাদুল হক এর উপস্থিতত্বে দখল মুক্ত করা হয়।

উপজেলার পানান মোজায় ১নং খাস খতিয়ান , দাগ নং ১৭০৭ ও ১৭০৬ শ্রেণী: নদী/রাস্তা প্রায় ৩০ শতাংশ অবৈধ ভাবে দোকানপাঠ উত্তেলন করে ব্যবসা চালিয়ে আসছিল এলাকাবাসী।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, পানান নোয়াই নদীর উদ্ধারকৃত জায়গায় বাঁেশর বেষ্টনী দেয়া হয়েছে। ভবিষ্যতে এই জমিতে অবৈধ দখল বা অবৈধ স্থাপনা নির্মাণ হতে বিরত থাকার জন্য সতর্কাতামূলক সাইবোর্ড সকলৈর উদ্দেশ্যে টানিয়ে দেয়া হয়।

এ সময় সদর ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme