সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে নৌকা প্রার্থীকে বিজয়ী কবার লক্ষ্যে জনসভা

  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক, নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে ভারড়া ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার কে বিজয়ী করতে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ভারড়া পশ্চিম আওয়ামী লীগের আয়োজন এ জনসভার আয়োজন হয়।

ভারড়া পশ্চিম আওয়ামী লীগের সভাপতি মো. করিম তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাবেক মেয়র ও সাবেক সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সাবেক ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ইনসাফ আলী ওসমানী, টাঙ্গাইল সদর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. খোরশেদ আলম, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, গয়হাটা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সামছুল হক, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাবর আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজীম হোসেন রতন প্রমুখ।

বক্তরা আগামী ১৬ মার্চ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য সকল ভোটারকে আহ্বান করেন। বর্তমান সরকারের সময় নাগরপুরে অনেক উন্নয়ন হয়েছে। ভারড়া ইউনিয়ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হলে চলমান উন্নয়ন আরো গতি পাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme