সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে পাঁচ দোকানে আগুন

  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ১১১৮ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুর অগ্নিকান্ডে পাঁচ দোকান পুড়ে গেছে। সোমবার (০৯ মার্চ) ভোর রাতে উপজেলার তেবারিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানান। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তেবারিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আদিল খান জানান, সোমবার ভোর রাতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমি খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে ফায়ার সার্ভিসকে ফোন করি এবং সাথে সাথে মসজিদে মাইকিং করি।পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এর যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো বলেন অগ্নিকান্ডে আলীর চা’র দোকান,মুক্তারের টিভি সার্ভিসিংয়ের দোকান, কালুর ওয়ার্কসপ, তুহিনের মোবাইলের দোকান, মিজানের অটো চার্জের দোকানসহ পাঁচ দোকান পুড়ে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নাগরপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আলীর চা স্টলে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme