সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে পুকুর থেকে দিনমজুরের লাশ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ১১৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে মো. ছবেদ আলী (৪২) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে মামুদ নগর ইউনিয়নের চারাবাগ গ্রামের পরশ আলীর পুকুর থেকে মৃত দেহটি উদ্ধার করে পুলিশ।

সে উপজেলার গোপালপুর রান্ধুনি পাড়া গ্রামের রমেজ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার। এক ছেলে ও এক মেয়ের জনক ছবেদ আলী বিয়ের পর থেকে চারাবাগ গ্রামে তার মামা শশুর রাইজুদ্দিনের বাড়িতে বসবাস করতেন। স্ত্রীর পরকিয়া প্রেমের কারনে সাংসারিক জীবনে স্ত্রীর সাথে তার বনিবনা ছিল না বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে প্রতিদিনের ন্যায় সে (ছবেদ) কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সকাল ৭ টার দিকে পরশ আলীর পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মৃত ব্যক্তির কপালে ও মাথায় রক্ত ক্ষরণ হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ দিকে এলাকাবাসীর ধারনা কে বা কাহারা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশটি পুকুরে ফেলে গেছে ।

স্থানীয় ইউপি সদস্য জরিনা বেগম জানান, মৃত ছবেদ আলী একজন দরিদ্র কৃষি শ্রমিক। আমার জানা মতে তার কোন শত্রু ছিল না। তবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তেমন একটা ভালো ছিলো না। এটি নিছক দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা এনিয়ে এলাকায় গুঞ্জনের ঝড় বইছে বলেও তিনি জানান।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। এ ঘটনায় নিহত ছবেদ আলীর ছেলে আলমগীর হোসেন থানায় অভিযোগ করেছেন। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme