সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক পেলেন শিক্ষক-কর্মচারিরা

  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৭৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে ননএমপিও স্কুল ও কলেজের ৬৯ জন শিক্ষক-কর্মচারির মাঝে ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ প্রণোদনার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।

এ সময় মাধ্যমিক অফিস সুত্রে জানা যায়, শিক্ষক প্রতি ৫ হাজার ও কর্মচারি প্রতি ২ হাজার ৫শ টাকার চেক বিতরণ করা হয়। করোনাকালীন সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকায় ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেকার হয়ে পড়েন।

কারন তাদের বেতন ভাতা চলত শিক্ষার্থীদের ফি’র টাকায়। সেটা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছিল উপজেলার ননএমপিও শিক্ষক-কর্মচারীরা। এখন এ প্রণোদনার টাকা কিছুটা হলেও তাদের সংসারে স্বস্তি নিয়ে আসবে।

প্রনোদণা পাওয়া মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি গ্রন্থাগারিক মালেকা ইয়াসমীন প্রনোদণার চেক হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ প্রনোদণা আমাদের সংসার চালাতে সহায়তা করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক উপজেলার ননএমপিও স্কুল-কলেজের ৬৯ জন শিক্ষক-কর্মচারিদের মাঝে বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা পেয়ে নন এমপিও শিক্ষক কর্মচারীদের উপকার হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme