সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৯২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : “প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এ প্রতিপাদ্য নিয়ে নাগরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, শিক্ষাপোকরণ প্রদর্শণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ক্যাম্পাসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার বিএম রাশেদুল আলম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সালমা বেগম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme