সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ১১৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : “সহকারী শিক্ষক ঐক্য গড়ো ন্যায্য দাবী আদায় করো” এই প্রতিপাদ্য নিয়ে নাগরপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা ভিবিন্ন দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

রোববার বিকালে নাগরপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষিকারা দাবী বাস্তবায়নের জন্য উপজেলা চত্বরে মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে সহকারি শিক্ষক হারুন-অর-রশিদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার কাঙ্খিত মানোন্নয়নে প্রয়োজনীয় মানসম্মত শিক্ষক তৈরি ও মেধাবীদের এই পেশার ধরে রাখতে আপনার নিকট এখন বাংলাদেশের স্বাধীনতার চেততনায় উজ্জীবিত প্রায় ৩লক্ষ ৫০ হাজার প্রাথমিক সহকারি শিক্ষক।

মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের কাছে স্মরকলিপি পেশ করে। এ সময় উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

দাবীগুলো হলো, প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের এক ধাপ নীচে প্রশিক্ষিত সহকারি শিক্ষকদের বেতন স্কেল নির্ধারন, সহকারি প্রধান শিক্ষক পদ সৃষ্টি না করা ও সহকারি শিক্ষকদের ২য় শ্রেণির পদ মর্যাদা প্রদানের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme