সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে বিআরটিএ’র শিক্ষানুবিশ চালকদের লাইসেন্স প্রদান

  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এ শ্লোগানে টাঙ্গাইলে শুরু হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন। শনিবার (০১ ফেব্রুয়ারি) এ উপলক্ষে সরকারের সেবা সমূহ জনসাধারনের দোরগোড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইল বিআরটিএ অভিনব উদ্যোগ গ্রহন করেছে।

এর অংশ হিসাবে নাগরপুর উপজেলা প্রাঙ্গণে দিনব্যাপী শিক্ষানুবিশ চালকদের লাইসেন্স প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে চার শতাধিক শিক্ষানুবিশ চালককে লার্নার প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মো. আবু নাঈম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme