সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৬৫২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসাইন শাকিল সহ উপজেলার ১২ ইউনিয়নে কর্মরত উপ সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।

এ সময় সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেন, সরকার ইতিমধ্যে কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষনা করেছেন। কৃষকরা ৫% সুদে এই টাকা ঋণ পাবে। সঠিক কৃষকরা যেন এ ঋণ পায় সেজন্য সকলকে কাজ করতে হবে। এই দুর্যোগ মূহুর্তে নিন্ম আয়ের মানুষ যেন সঠিক ভাবে খাদ্য সামগ্রী পায় সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবার আমরা প্রত্যেক ইউনিয়ন পরিষদে প্রণোদনার কৃষি উপকরন পৌঁছে দিচ্ছি। ইউনিয়ন পরিষদের সকলের সহযোগিতায় উপসহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করবে। এবার উপজেলার ৩০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে আউশের বীজ ও ২০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme