সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ১০৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : “সকলের হাত পরিচ্ছন্ন থাক” এই শ্লোগান নিয়ে নাগরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সমাবেশের পর উপজেলার ১৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে দিবস টি পালন করেন।

উপজেলার পংবাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশের পর ছাত্র-ছাত্রীদের সাবান দিয়ে হাত ধোয়ার কৌশল ও উপকারিতা বর্ণনা করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মিঞা।

পরে একটি র‌্যালী বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

এসময় হাত ধোয়ার কৌশল ও এর উপকারিতা নিয়ে আলোচনা করেন, সহকারি শিক্ষক মো.রফিকুজ্জামান, রামকৃষ্ণ সাহা, শেখ মোহাম্মদ আবিদুর রহমান, মো.আলীম আলরাজী, মাহফুজা আক্তার, চৈতী সূত্রধর।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme