সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভারড়া ইউনিয়নের শাহজানী এলাকার সাকিনস্থ বাজার সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এতে আহত বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন ছামি (৭২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ছামি দুপুরে বাজারে যাওয়ার সময় বিবাদী মো. আব্দুর রহমান মোল্লা, মো. আব্দুর সাত্তার,নাছির উদ্দিন ও আ. কাদের সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়াও নগদ টাকা লুট ও খুনের হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন ছামি বলেন, হামলাকারীরা মাদক ব্যবসায়ী হওয়ায় তাদের বাধা দিলে গত ১৭ জানুয়ারি আমার ছেলেকে মারধর করেন সে এখন ঢাকায় চিকিৎসারত অবস্থায় আছে। তার সূত্র ধরে আমাকে গত রবিবার দুপুরে শাহজানি কাঁচাবাজার পাকা রাস্তায় পৌছালে বাঁশের লাঠি, লোহার রড দিয়ে ৪ জন এসে অতর্কিত হামলা করে। এতে আহত বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন ছামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme