সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে মাদক ব্যবসায়ীর হামলায় আহত দুই।। আটক দুই

  • আপডেট : সোমবার, ২০ মে, ২০১৯
  • ১২৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যগ্ম আহাবায়ক শেখ সম্রাট ও রিয়াদ মিয়া আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গয়হাটা গ্রামের আবুল হোসেনের ছেলে মনিয়ার হোসেন (৪৮) ও কবির মিয়ার ছেলে আল-আমিন (৩৮)।

সোমবার দুপুরে উপজেলা গয়হাটা বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, মনিয়ার ও আলামিন দীর্ঘ দিন ধরে গয়হাটা বাজারসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছে।তাদের কারনে এলাকার ছোট-বড় সকল বয়সের শিক্ষার্থীরা মাদকাশক্ত হয়ে পড়ছে।

সোমবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যগ্ম আহাবায়ক শেখ সম্রাট ও রিয়াদ মিয়া মাদক ব্যবসা বন্ধ করতে গয়হাটা বাজারে যায়।

সেখানে মনিয়ার ও আলামিনকে মাদক ব্যবসা বন্ধ করতে বলে। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে লাঠি ও ধারালো অস্ত্র হাতে সম্রাট ও রিয়াদের উপর হামলা চালায়।

এতে সম্রাট ও রিয়াদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগরপুর সদর হাসাপাতালে ভতি করেন।

তাদের অবস্থা আশংকাজনক হাওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ রিপোর্ট লেখা পযন্ত মামলা প্রন্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme