সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে মাদক সম্রাট আটক

  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০১৯
  • ১১৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে ৪০ পিছ ইয়াবাসহ মাদক সম্রাট মো. রাজা মিয়া ওরফে পচাঁকে (২৬) আটক করেছে র‌্যাব-১২ এর একটি দল।

রোববার (২৬ মে) দুপুরে নাগরপুর সরকারি কলেজের পরিত্যক্ত টিনশেড ভবন থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার বাবনাপাড়া গ্রামের মো. শমসের আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, টাঙ্গাইল কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) র‌্যাব-১২ এর সহকারি পুলিশ সুপার মো.শফিকুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর উপজেলা বাবনাপাড়া গ্রামের মো. শমসের আলীর ছেলে মো. রাজা মিয়া ওরফে পচাঁ (২৬) কে গ্রেফতার করে।

র‌্যাব জানায় আমাদের কাছে তথ্য ছিল রাজা সরকারি কলেজ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল।

নাগরপুর সরকারি কলেজের পরিত্যক্ত টিনশেড ভবনের কাছে আজ তাকে চ্যালেঞ্জ করলে তার দেহ তল্লাশি করে তার কাছে কাগজে মুড়ানো একটি পুটলায় ৪০ পিছ ইয়াবা পাওয়া যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme