সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ২১ মে

  • আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক , নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী রোববার পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি চলবে এবং একইদিন বিকাল পর্যন্ত জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে মঙ্গলবার, প্রত্যাহারের শেষ দিন শুক্রবার এবং শনিবার চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। নির্ধারিত দিনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. কোহিনুর মিয়া জানান, প্রথম দিনে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যান্য পদে এখনো কোনো মনোনয়নপত্র বিক্রি হয়নি।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কেতাব আলী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ কোহিনুর মিয়া। প্রধান রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন মো. আব্দুর রাজ্জাক।

এদিকে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. শওকত আলী এক প্রতিক্রিয়ায় বলেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ঘোষিত সময়সূচি প্রশংসনীয়। নির্বাচিত হলে শিক্ষক সমিতির উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ সার্বিক অগ্রগতিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিজয়ের ব্যাপারেও আশাবাদী। উপজেলার শিক্ষক মহলে আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme