সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের মনোনয়ন পত্র জমা

  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬১৮ বার দেখা হয়েছে।
oplus_0

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে আগামী ২১মে অনুষ্ঠিত হবে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন। রোববার মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস কার্যালয়ে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা তাদের নিজ নিজ সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। প্রধান রিটারিং কর্মকর্তা আব্দুর রাজ্জাকের কাছে বিভিন্ন পদে শিক্ষকরা এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক কেতাব আলী ও সদস্য সচিব মোহাম্মদ কোহিনুর মিয়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কোহিনুর মিয়া জানান, মনোনয়ন পত্র জমা দিয়েছেন সভাপতি ২ জন, সহ-সভাপতি ৯ জন, সাধারণ সম্পাদক ৪ জন, যুগ্ন সাধারন সম্পাদক ১ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক ১জন, সাংস্কৃতিক সম্পাদক ১ জন, মহিলা বিষয়ক সম্পাদিকা ১ জন, অর্থ সম্পাদক ১ জন, সমাজ কল্যাণ সম্পাদক ১ জন পদে। আগামী ২১ মে শান্তিপূর্ণ ভাবে মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেন। উল্লেখ্য : শুক্রবার (১ মে) মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস কার্যালয় থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme