সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে মানবপাচার ও চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক

  • আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ১৩৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে চোরাই মোটর সাইকেলসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে নাগরপুর থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মোকনা বাজার বনিক সমিতির অফিসের সামনে থেকে তাকে মোটর সাইকেলসহ আটক করা হয়।

আটককৃত আনিসুর রহমান আনোয়ার উপজেলার কোনড়া গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে ও মোকনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক। তার বিরুদ্ধে মানব পাচার বিষয়ে একটি অভিযোগ রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

জানা যায়, আনোয়ার দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সাথে জড়িত রয়েছে। বিদেশে পাঠানোর নাম করে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নেওয়া এবং বিদেশে লোক পাঠিয়ে সেখানে তাকে নির্যাতন করে দেশে তার ওই লোকের পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের রহিমা বেগম নামের এক নারী নাগরপুর থানায় গত শুক্রবার এমন একটি অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগে জানিয়েছেন, তার স্বামী নূরমোহাম্মদকে গত বছরের ডিসেম্বরে আনোয়ার সৌদি পাঠায়।

পাঠানোর পর পরিবারের সাথে নূরমোহাম্মদ কোন যোগাযোগ করেনি। হঠাৎ দুই মাস পর বাড়িতে ফোন করে জানায় আনোয়ারের লোকজন আমাকে সৌদিতে একটি ঘরে বন্দি করে নির্যাতন করছে। আনোয়ারকে ১০ লাখ টাকা দিতে হবে ।

টাকা না দিলে আমাকে তারা মেরে ফেলবে। তার পর থেকেই নূরমোহাম্মদের সাথে পরিবারের যোগাযোগ নেই। সে বেঁচে আছে না মেরে ফেলা হয়েছে এনিয়ে পরিবারের লোকজন শংকিত । পরে এনিয়ে আনোয়ারের সাথে এলাকায় সালিশী বৈঠকও হয়েছে।

আনোয়ার বলেছে টাকা দিলেই তাকে ছেড়ে দেওয়া হবে। অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার মোকনা বাজারে অভিযান চালিয়ে বনিক সমিতির অফিসের সামনে থেকে আনোয়ারকে আটক করে।

এসময় তার কাছ থেকে একটি চোরাই ১০০সিসি বাজাজ ডিসকভার মোটর সাইকেলসহ উদ্ধার করা হয়। পরে নাগরপুর থানার সহকারি উপপরির্দশক (এএসআই) জহিরুল আলম বাদী হয়ে আনোয়ারের বিরুদ্ধে মামলা করেন । শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নাগরপুর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ভক্তগোপাল রাজবংশী পিন্টু জানান, ব্যক্তির অপরাধ দল বহন করবে না। বিষয়টি জানার পর সাংগঠনিকভাবে তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

নাগরপুর থানার উপপরির্দর্শক নূরমোহাম্মদ জানান, আনোয়ারের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগে মামলা হয়েছে। মানবপাচারের অভিযোগটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে মানবপাচারের মামলা করা হবে এবং ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme