সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে ১৫ হাজার মিটার জাল জব্দ

  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৫৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শনিবার (৩১ অক্টোবর) ভোর থেকে দুপুর পযর্ন্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর এ অভিযান পরিচালনা করেন।

নাগরপুর উপজেলাধিন আজিমুদ্দিন মোড়, খগেনঘাট, কুকুরিয়া, ভূতের মোড়, কাঁঠাল বাড়ি বাজার ও দপ্তিয়র সহ বেশ কয়েটি পয়েন্টে এ অভিযান চালানো হয়। নদীতে র‌্যাব ও পুলিশ দেখে স্থানীয় জেলেরা মাছ ধরার জাল ফেলে রেখে নৌকা নিয়ে পালিয়ে যায়। অভিযানে প্রায় ১৫হাজার মিটার ইলিশ মাছ ধরার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় যাহার বাজার মুল্য আনুমানিক ২ লক্ষ ৭০ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল পাশা,ফিল্ড এসিস্ট্যান্ট মো. আলী জিন্নাহ, নাগরপুর থানার এএসআই মো. আনিসুজ্জামান, মো. আরিফ, গোলাপ হোসেন সহ ভূমি অফিস, মৎস্য অফিস, ও থানার অন্যান্য স্টাফবৃন্দ।

অভিযান পরিচালনার সময় তারিন মসরুর বলেন, যমুনা নদীর এই অংশে অভিযান পরিচালনা কালে কিছু জেলে কে মাছ ধরতে দেখা গেলেও দ্রæততার সাথে পলায়ন করায় তাদের আটক করা সম্ভব হয়নি । মা ইলিশ রক্ষার্থে মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।


খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme