সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৬০২ বার দেখা হয়েছে।


নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) র‌্যাব ও পুলিশের সমন্বয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর এ অভিযান পরিচালনা করেন।

নাগরপুর উপজেলাধিন আজিমুদ্দিন মোড়, খগেনঘাট, কুকুরিয়া, ভূতের মোড়, কাঁঠাল বাড়ি বাজার ও দপ্তিয়র সহ বেশ কয়েটি পয়েন্টে এ অভিযান চালানো হয়। নদীতে র‌্যাব ও পুলিশ দেখে স্থানীয় জেলেরা মাছ ধরার জাল ফেলে রেখে নৌকা নিয়ে পালিয়ে যায়। অভিযানে প্রায় ৪৫০০ মিটার করেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় যাহার বাজার মুল্য আনুমানিক ৮০ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল র‌্যাব-১২ ডিএডি মো. নাজিমুদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল পাশা, নাগরপুর থানার এএসআই মো. আনিসুজ্জামান, মো. আফজাল হোসেন সহ ভূমি অফিস, মৎস্য অফিস, র‌্যাব-১২ টাঙ্গাইল ও থানার অন্যান্য স্টাফবৃন্দ।

অভিযান পরিচালনার সময় তারিন মসরুর বলেন, যমুনা নদীর নাগরপুর অংশে কোন জেলে কে মাছ ধরতে দেখা যায়নি। মা ইলিশ রক্ষার্থে মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme