সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর উদ্বোধন

  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুরঃ টাঙ্গাইলের নাগরপুরে মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন প্রত্যাশিত মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের পরিকল্পনা ও বাস্তবায়নে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আহসানুল ইসলাম টিটু এমপি । এতে আরো বক্তব্য রাখেন,

সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান অ্যাড. দাউদুল ইসলাম দাউদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো, হুমায়ুন কবীর, নাগরপুর থানা ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ মো. সুজায়েত হোসেন, প্রধান শিক্ষক (অবঃ) শম্ভু নাথ সাহা, সাংবাদিক আছাব মাহমুদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme