সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে মুদি দোকানে মূল্য তালিকা না রাখায় জরিমানা

  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৭৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা বাজারে বিভিন্ন মুদি দোকানে মূল্য তালিকা সঠিক ভাবে না থাকায় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে গয়হাটা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মুদি দোকানে মূল্য তালিকা না টানিয়ে ও দ্রব্যের দাম বেশি রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর ৩৮,৩৯ ধারায় ৮টি মুদি দোকান মালিক কে তিন হাজার ৯শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় বাজারে মোবাইল কোর্টের কার্যক্রম দেখে দ্রত অন্যান্য মুদি বিক্রেতারা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর উপস্থিত দোকানী ও জন সাধারনের উদ্দেশ্যে বলেন, আপনারা সচেতন হয়ে সততার সাথে আপনাদের ব্যাবসা পরিচালনা করুন এবং ভোক্তাদের অধিকার রক্ষা করুন। এ সময় নাগরপুর থানার এএসআই মো. হাসান আলী ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme