নাগরপুরে যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ সেমিনার

  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৬৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের নিমিত্তে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর উপজেলার সাধারন মানুষকে তাদের যাকাতের অর্থ সরকারি ফান্ডে জমা দানে উদ্বুদ্ধ করতে
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাইনুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন, কেন্দ্রীয় আলীম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস ছালাম আনসারী,

টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি মুফতি হারুন অর রশিদ, জাতীয় ইমাম সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো.আনোয়ার হোসেন।

এসময় উপজেলার বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme