সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে রাতে পিতা গ্রেফতার সকালে ছেলে লাশ

  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৯১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: মাদক মামলায় রাতে পুলিশের হাতে পিতা গ্রেফতার, সকালে ছেলের গলা কাটা লাশ উদ্বার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নাগরপুর উপজেলার ধুবড়িয়ার কুষ্টিয়া গ্রামে। হত্যা কান্ডের শিকার কিশোরের নাম মো. বিল্পব মিয়া (১৫)। সে উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের পূর্ব পাড়ার মো. উজ্জল মিয়ার ছেলে। হত্যা কান্ডের বিষয়টি নিশ্চত করেছেন নাগরপুর থানার ওসি আলম চাদ।এঘটনায় পরিবারের মাঝে চলছে শোকের ছায়া।

নিহত’র মামা জুয়েল মিয়া জানান, তার ভগ্নিপতী উজ্জল মিয়া স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করে। বিজয় দিবসের ছুটিতে পরিজন নিয়ে রোববার গ্রামের বাড়ীতে আসে সে। মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানাভক্ত আসামী উজ্জল মিয়াকে নাগরপুর থানা পুলিশ সোমবার সন্ধায় কাঁচপাই মোড় থেকে গ্রেফতার করে।

স্বামীর গ্রেফতারের খবর শোনে স্ত্রী বীথি আক্তার ছেলে বিপ্লবকে বাড়ীতে রেখে ওই রাতে নাগরপুর থানায় স্বামীকে দেখতে আসে। বাড়ী ফিয়ে ছেলে বিপ্লবকে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় খোজ খবর নেওয়ার পর কোন সন্ধান না পেয়ে বাড়ি ফিরে আসে। পর দিন সকালে বীথি আক্তার তার স্বামী উজ্জল মিয়াকে মুক্ত করার জন্য টাঙ্গাইল কোর্টে চলে যায়।

এ দিকে দুপুর ১২টার দিকে ধুবড়িয়ার কুষ্টিয়া বিলের মাঠে ছেলে বিল্পবের গলা কাটা মরদেহ পরে থাকার খবর পায়। পরে ঘটনাস্থল পৌঁছে নিহত বিল্পবের লাশ তার মামা জুয়েল মিয়া সনাক্ত করে।

এ সময় স্বজনদের অহাজারী ও আর্তনাদে সেখান কার আকাশ বাতাস ভারি হয়ে উঠে। সন্তানের গলা কাটা লাশ দেখে বার বার মূর্ছা যাচ্ছে মা বীথি আক্তার। হত্যার কারণ জানা যায়নি।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আলম চাঁদ বলেন, অজ্ঞাতনামা দূবৃর্ত্তরা সোমবার রাতে বিপ্লবকে গলা কেটে হত্যা করে। হত্যার পর লাশ কুষ্টিয়া বিলের পাশে নির্জন মাঠে ফেলে রেখে যায়। লাশ উদ্বার করা হয়েছে । পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরর্বতী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme