সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে রোজা রেখে কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবকলীগ

  • আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৭৬৫ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখেও ধান কেটে দরিদ্র কৃষকের ঘরে তুলে দিয়েছে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। রোববার (২৬ এপ্রিল) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুনের উদ্যোগে নাগরপুর উপজেলার সুদামপাড়ার বর্গাচাষী মানিক রাজবংশী নামে এক দরিদ্র কৃষকের ঘরে ২৫ শতাংশ জমির ধান কেটে তুলে দেওয়া হয়।

জানা যায়, উপজেলার সুদামপাড়ার ওই কৃষক অভাবের কারণে গোলায় ধান তুলতে পারছিলো না। তখন বিষয়টি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুনের নজরে আসে এবং তিনি তার নেতাকর্মীদের নিয়ে ওই কৃষকের ধান কেটে মাড়ায় করে দেন।

বাবর আল মামুন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সংসদের নির্দেশনায় দেশের অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবকলীগ। অভাবের কারণে যারা জমির ধান কাটতে পারছে না তাদের ধান কেটে ঘরে তুলে দেওয়া হচ্ছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ওই কৃষকের ফসল কাটা ও মাড়াইয়ের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোরহাব হাসান, আব্দুল আলীম, নজরুল ইসলামসহ আরো অনেকে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme